ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১০:০৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে

দেশে করোনায় আক্রান্ত আরও ১৫৮০৭ জন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৮ হাজার ২৮৮ জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (২৬ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৫২৭ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৪২৫টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১০ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। এ ছাড়াও রাজশাহীতে ২, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।